স্থানীয় সংবাদ

রূপসায় বাস শ্রমিক নিখোঁজের ৮ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি

# বাবা বিহীন অবুঝ দুই ছেলেকে নিয়ে দিশেহারা মা!
# থানায় স্ত্রী’র লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় বাস শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ৮ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) নিখোঁজের স্ত্রী উর্মি বেগম এ লিখিত অভিযোগটি দাখিল করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর অচিনতলা মাদ্রাসা এলাকার সোরহাব খানের ছেলে হিরু খান (২৮) গত ১৬ জুলাই বিকেল আনুমানিক ৫ টায় তার নিজ বাসা হতে বাহির হয়ে যাই। তার পর থেকে এখনও পর্যন্ত সে বাড়ি ফেরেনি। হিরু খানের নিখোঁজের পর থেকে তার স্ত্রী উর্মি বেগম সহ তার পরিবার একত্রিত হয়ে আত্মীয়-স্বজন সহ বিভিন্ন যায়গায় খোজাখুজি করেও এ পর্যন্ত কোন সন্ধান মিলাতে পারেনি। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হিরু নিখোঁজের আনুমানিক ১০ দিন পূর্বে তাদের বাড়ির পাশে প্রতিবেশী অন্তু (২৬), সহ তার বড় ভাইয়ের সাথে হিরুর সামান্য বিষয় নিয়ে ঝগড়াবিবাদ হয়। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করে। যার ফলে তাদেরও নিখোঁজের বিষয়ে হাত থাকতে পারে ভুক্তভোগীর ধারণা। বাস শ্রমিক নিখোঁজ হওয়ার পর থেকে তার অবুজ দুই ছেলে জুনায়েদ (৫) ও রাব্বি (৩)কে নিয়ে অসহায় স্ত্রী দিশেহারা। বর্তমানে তারা মানবতার জীবন-যাপন করছে। এবিষয়ে প্রতিকারের দাবি জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি ভুক্তভোগীর। এ বিষয়ে রূপসা থানার এস আই নুর আলম মুন্সি বলেন, রূপসা থানায় ২ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত করে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হিরু খানের সাথে বাস স্টাফদের মাধ্যে দফায় দফায় কলহ-বিবাদ ও সংঘাত সৃষ্টি হয়। এ ঘটনায় ৫ হাজার টাকা জরিমানাও দেন নিখোঁজ হিরু’র স্ত্রী উর্মি বেগম। যে কারনে নিখোঁজের বিষয়ে এদেরও হাত থাকতে পারে বলে নিখোঁজের স্ত্রী উর্মি বেগমের সন্ধেহ হয়, এমন মন্তব্যও করেছেন সাংবাদিকদের সামনে

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button