স্থানীয় সংবাদ

নগরীতে চার সন্ত্রাসী গ্রেফতার

বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার : নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কেএমপি, খুলনার গোয়েন্দা বিভাগের একটি টিম বৃহস্পতিবার ভোর রাতে নগরীর খালিশপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফা কামাল (৪৮)
নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় বৈকালি বাজারের পিছনের এবি সিদ্দিক লেনের আঃ খালেক মৃধার পুত্র। তার কাছ থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, কেএমপি’র খুলনা সদর থানা পুলিশ বুধবার রাত পৌনে ১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মিলন শেখ, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ আসিফ গাজী (২০)। এসময় তাদের হেফাজত থেকে একটি স্টিলের চাপাতি, একটি ছুরি, একটি দেশীয় ধারালো অস্ত্র, একটি নাইলনের দড়ি এবং একটি টেপের রোল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও নন-এফআইআর-এর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মিলন শেখের বিরুদ্ধে একাধিক মামলা, মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি নন-এফআইআর এবং আসিফ গাজীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button