স্থানীয় সংবাদ

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

সাতক্ষীরা প্রতিনিধি ঃ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংসদ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে শুক্রবার উপজেলার মুন্সিগঞ্জ ও বংশীপুরে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় সংসদ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। এসময় তারা অভিযোগ করে বলেন, একাধিক কিশোরীর সাথে গাজী নজরুলের একের পর এক ভিডিও প্রকাশ হচ্ছে। চাকুরীর প্রলোভনে ফেলে তিনি কিশোরীদের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতেন। তার মত একজন চরিত্রহীন ব্যক্তি মহান জাতীয় সংসদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাকে অবিলম্বে সংসদ থেকে বহিষ্কার করতে হবে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বুড়িগোয়ালীনি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকশত মানুষ মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন। সাবেক সেনা সদস্য রুস্তম আলীর সভাপতিত্বে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখের যুবদল নেতা হেলাল, ব্যবসায়ী আবু সিদ্দিক, শিক্ষক পরিমল প্রমুখ। একই দিন বিকাল সাড়ে ৫টায় বংশীপুর পোনার আড়ত চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীরা। পল্লী চিকিৎসক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিরুল ইসলাম, মুনজুর হোসেন, বাপ্পী মন্ডল, দেবদাস মন্ডল, খাইরুল ইসলাম, তৌহিদ হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা গাজী নজরুলের কুশপত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button