আড়ংঘাটায় বর্ষার সুরক্ষা সামগ্রী উপহার দিলেন মিতুল

স্টাফ রিপোর্টার : অতি ও ভারী বৃষ্টির কারণে দেশের সকল স্থানের মত আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ এলাকায় দায়িত্বপালন করতে হিমশিম খাচ্ছেন গ্রাম পুলিশ ও নৈশ প্রহরী সদস্যরা। এমতাবস্থায় অতি ও ভারী বৃষ্টির কবল হতে আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ ও বাজারের নৈশ্য প্রহরীদের বর্ষায় সুরক্ষিত রাখতে শুক্রবার (২৪ জুলাই) রাতে আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে সুরক্ষা সামগ্রী উপহার হিসাবে ছাতা বিতরন করেন দৌলতপুর থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মতলুবুর রহমান মিতুল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা দ্বীন এলাহী, তরিকুল ইসলাম, রাসেলুরজ্জামান রাসেল, রাজাউর রহমান প্রিন্স, মোঃ মহিদুল ইসলাম, আকসির হোসেন সাজু, হান্নান মোড়ল, জিল্লুর রহমান, নারায়ন মিশ্র, শাহাজান বাদশা, রাজু আহন্মেদ, মানিক সরদার, এহশানুল ইসলাম শিথিল, মোঃ তারেক, মোঃ হিমু, আকাশ, সেলিম মল্লিক,সেলিম শেখ, আয়শা, খাদিজা, ফিরোজা, রোজি, জাহিদুল মিনা, সাজ্জাদুল ইসলাম রাতুল, হাবিবসহ আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ গ্রাম পুলিশ ও নৈশ প্রহরী সদস্যবৃন্দ। ছাতা বিতরনকালে বিএনপি নেতা মিতুল বলেন, মানুষ হিসাবে বিপদে মানুষ পাশে দাঁড়ানো এটা স্বাভাবিক কাজ। এছাড়া আমার প্রিয় নেতা ও রাজনৈতিক অভিভাবক, জাতীয় সংসদের হুইপ ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নির্দেশনা দিয়েছেন চলতি বর্ষা মৌসুমে সকল পর্যায়ে মানুষের পাশে থেকে কাজ করার। এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আড়ংঘাটা থানায় এলাকায় ইতিমধ্যেই কাজ শুরু করেছি। তারই অংশ হিসাবে গ্রাম্য পুলিশ ও নৈশ প্রহরীদের বর্ষায় সুরক্ষিত রাখতে সামান্য উপহার প্রদান করেছি। আমার প্রাণের দল বিএনপি সর্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করে। আর আমি ওই দলের একজন সাধারণ কর্মী হিসেবে এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই, সকলের কাছে দোয়া ও সহযোগীতা চাই।



