স্থানীয় সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম ও সহযোগী রানা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার লবণচরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত নাজিম ওরফে নাদিম (৩০) এবং তার সহযোগী মো. মাসুদ রানা (৩৭)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
র‌্যাব-৬ জানায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০), সাং- আমতলা এবং আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭), সাং- ইসলামপাড়া, উভয় থানা: লবণচরা, জেলা: খুলনাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে আলামত জব্দ করা হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে। র‌্যাব আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button