স্থানীয় সংবাদ

দৈনিক প্রবাহ কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলা ও স্টাফকে মরধর তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত

শ্রমিক কল্যাণ ফেডারেশন ও খুলনা উন্নয়ন কমিটি

স্টাফ রিপোর্টার : দৈনিক প্রবাহ কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলা ও স্টাফকে মরধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের নিন্দা ও প্রতিবাদ ঃ দৈনিক প্রবাহ কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃতিতে খুলনার ঐতিহ্যবাহী বহুল প্রচারিত দৈনিক প্রবাহ পত্রিকার কার্যালয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলা, ভাংচুর কোন স্বাভাবিক ঘটনা নয়। মুক্ত সাংবাদিকতার কন্ঠরোধ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতেই মাদকচক্র এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা বিঘিœতকারী এসব সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, টিম সদস্য আল ফিদা হোসেন, খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ গওসুল আযম হাদী ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, বাগেরহাট জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম ও সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম।
দৈনিক প্রবাহ অফিসে হামলায় উন্নয়ন কমিটির নিন্দা ও প্রতিবাদ ঃ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থসম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, মৎস্য ও বণ বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য এ্যাড. মিনা মিজানুর রহমান, এ্যাড. শেখ আবুল কাসেম, এ্যাড. কুদরত ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন, সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button