আন্তর্জাতিক

যে কারণে পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

প্রবাহ রিপোর্ট ঃ পরিবারের কথা বিবেচনা করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ছাড়তে চলেছেন ক্যারোলিন লেভিট। আগস্ট মাসের শেষে তিনি তার পদ ছাড়ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, ক্যারোলিন লেভিট এই পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, লেভিট তার ছোট শিশু ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। ট্রাম্প প্রশাসনের অন্যতম পরিচিত মুখ লেভিট সম্প্রতি তার দ্বিতীয় সন্তানের জন্মলগ্নের মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরেছিলেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও লেভিট উপদেষ্টা হিসেবে ট্রাম্পের সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এখনও লেভিটের উত্তরসূরির নাম ঘোষণা করা হয়নি। মাত্র ২৭ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করে সবচেয়ে কমবয়সী হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন লেভিট। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button