স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য পক্ষ পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কয়রা সদরে র‌্যালি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা সহকারি শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডলের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মৎস্য চাষী ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ আকবার হোসেন, পরাকনুজ্জামান, নিরঞ্জন মন্ডল প্রমুখ। আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
ডুমুরিয়া
দিবসটি উপলক্ষে রোববার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি ) খন্দকার হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পলাশ কুমার সেন। শিক্ষক মোঃ শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, উপজেলা মৎস্য জীবি দলের আহ্বায়ক মাহাবুর রহমান, সদস্য সচিব মাষ্টার সেলিম হালদার, চাষী মারুফ সরদার, কনিকা মন্ডল, মাওলানা ওহিদুজ্জামান, কমলা বিশ্বাস প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় এবারের প্রতিপাদ্য ছিল রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ – সবার আগে বাংলাদেশ।
অভয়নগর
দিবসটি উপলক্ষে অভয়নগরে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে সফল চার মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে এবং জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ গোলাম রছুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ মহিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। আলোচনা সভা শেষে চারজন সফল মৎস্য চাষি কাজী নিজাম উদ্দিন আকুঞ্জি, মোশারফ হোসেন, শরিফুল ইসলাম ও নূর জালালকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে ‘জাতীয় মৎস্য পক্ষ সফল হোক’ শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button