স্থানীয় সংবাদ

ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা

# যুবদলের অন্তর্গত ৩০নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় ডেঙ্গু মহামারি রূপ ধারণ করায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর থানা যুবদলের অন্তর্গত ৩০ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ এবং প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী হাসানুর রশিদ মিরাজ বলেন, “নগরীতে ডেঙ্গু মহামারির রূপ ধারণ করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।”প্রধান উদ্বোধক আব্দুল আজিজ সুমন বলেন, “অতি দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সকলকেই ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম রকিব। আরও উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের যুবনেতা মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, কিসমত, পলাশ মালাকার ও আদরসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে নেতৃত্ব দেন ৩০ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শামসুর রহমান নিশান ও সদস্য সচিব শেখ আরিফ বিল্লাহ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন আজাহার মাহমুদ শুকুর, শেখ ওয়ালিদ উদ্দিন ইরাজ, সাইফুল ইসলাম রুবেল, মো. রাসেল শেখ, সৌরভ শেখ, মনির হাওলাদার, রবি হাওলাদার, রুবেল হাওলাদার, নয়ন ভুঁইয়াসহ ৩০ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button