স্থানীয় সংবাদ

সাংবাদিক রাজু হাওলাদারকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় খুলনা প্রেসক্লাবের নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবর সদস্য ও ৭১ টেলিভিশনের রিপোর্টার রাজু হাওলাদারকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার (১৬ আগস্ট) সকালে দায়িত্ব পালনের সময় খুলনার বয়রা বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম সাংবাদিক রাজু হাওলাদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার পেশাগত কাজে বাধা প্রদান করেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রজাতন্ত্রের একজন কর্মচারীর এহেন ন্যাক্কারজনক আচরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়া নেতৃবৃন্দ পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে তথ্য সংগ্রহের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। বিবৃতি দাতারা হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button