স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাত ১টার পরে এই ঘটনা ঘটে। ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, মধ্যরাতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের আলামতও সামান্য। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button