ফেসবুকে শেখ মুজিবের ভাষণ প্রচারের অভিযোগে যুবলীগ কর্মী রাজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগের মিছিলে অংশ গ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে উস্কানি দেওয়ার ঘটনায় যুবলীগ কর্মী মোঃ খালিদ হোসেন রাজনকে (৪২) গেস্খপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর তিনটায় নগরীর চাঁনমারি বাজার এলাকা থেকে খুলনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রাজন নতুন বাজার এপ্রোচ রোডের শাহজাহানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, যুবলীগ কর্মী মোঃ খালিদ হোসেন রাজনের বিরুদ্ধে গোপনে আওয়ামীলীগের মিছিলে অংশ গ্রহণ করার অভিযোগ রয়েছে। সে গতকাল ১৫ আগষ্ট সারাদিন ফেসবুকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করে। এছাড়া বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমুলক প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। সে সরকারের বিরুদ্ধেও নানা অপপ্রচার করে। তার বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
এলাকাবাসী সূত্র জানায়, যুবলীগ নেতা মোঃ খালিদ হোসেন রাজন ২২ নং ওয়াডের ফাতেমা এন্টার প্রাইজ নামের প্রতিষ্ঠানের ওমমএস’র একজন ডিলার। অতিদরিদ্রদের মাঝে ওএমএস’র চাল বিতরণ নিয়ে তার বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ রয়েছে।



