আন্তর্জাতিক

ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের

প্রবাহ রিপোর্ট ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাপ্রধান বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে ‘আপনার পা ভেঙে দেবে’। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। হাতামি বলেন, হরমুজ প্রণালি নিয়ে এ ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল। ইরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে ‘আপনার পা ভেঙে দেবে’। তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সেনাপ্রধান বলেন, ইরানে মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই তা হতে দেবে না বলেও জানান তিনি। এর আগে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখ-ে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার ওই বক্তব্যের জবাবেই ইরানের সেনাপ্রধান এ কড়া হুঁশিয়ারি দিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button