স্থানীয় সংবাদ

একটি সড়ক দুর্ঘটনা খুলনার সবুজের স্বপ্ন ভেঙ্গে চুরমার

# সাজানো মামলার অভিযোগ #

স্টাফ রিপোর্টারঃ সবুজ বিপ্লব একটি স্বপ্নের নাম। কিন্তু একটি সড়ক দুর্ঘটনাই তার জীবনে নেমে এল দুঃস্বপ্ন। তার দু’টি সন্তান আয়মান (৬) ও আদিরা (২) আর স্ত্রী। ছোট সংসারটি কত সুন্দর করে সাজানো ছিল। সবুজ বিএডিসি’র একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মচারি। তার কর্মস্থল ঢাকা কেন্দ্রীয় অফিসে। ছুটি নিয়ে তিনি ঢাকা থেকে ইমাদ পরিবহন যোগে খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজবাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। কিন্তু গোপালগঞ্জ সদর এলাকা পার হওয়ার সময় বাসটি দুর্ঘটনায় পতিত হয়। এতে সবুজসহ ১০/১২ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় সবুজের ডান পা হাটু পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে যায়। তাকে প্রথম গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালে তার পা কেটে ফেলতে হবে এমন পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসকরা। সে মতে তার ক্ষতিগ্রস্ত ডান পা হাঁটুর উপর থেকে কেটে ফেলা হয়। পরে তাকে ১১ আগস্ট তাকে বাড়ি আনা হয়। তার স্বপ্ন এখন বড়ই দুঃস্বপ্ন। বর্তমানে তিনি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। সবুজের চাচা মোশাররফ হোসেন বলেন, ইমাদ পরিবহনের গোপালগঞ্জ ম্যানেজার শেখ রেজাউল করিম বাসু নিজেদের দায় এড়ানোর জন্য সাজানো গল্প দিয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন। তার চালকের ব্যর্থতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি আইনী পদক্ষেপ নিবেন বলে জানান। তিনি বলেন, সবুজের সব সাজানো স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তার সোনার সংসার এখন কাচের টুকরোর মত ভেঙ্গে খান খান। শুধু একা সবুজের সংসার নয় আমাদের পুরো পরিবারটা আজ চরম হতাশার মধ্যে দিয়ে দিন যাপন করছে। পরিবহন ম্যানেজার বাসু তার এজাহারে উল্লেখ করেছেন,“গোপালগঞ্জ ঢাকা হতে খুলনা যাওয়ার পথে ২৩/০৭/২০১৬ তারিখ রাত অনুমান ২১:০০ ঘটিকায় গোপালগঞ্জ থেকে খুলনায় আসার অজ্ঞাতনামা ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত, বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন গাড়ী চালায়ে গোপালগঞ্জ সদর থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের চক আমের কলমান শেখের বাড়ির সামনে মহাসড়কের উপর পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি দুরপাল্লার বাস বর্ণিত ঘটনাস্থলে পৌছায়। উক্ত ইমাদ পরিবহন বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১৫-৯০৪১ গাড়িকে পার্শ্ব থেকে চাপ দিলে ইমাদ পরিবহন বাসটি মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটি রাস্তায় পাশে পড়ে যায়। উক্ত বাসে চালক মোঃ বাবুল মোল্যা, সঙ্গীয় হেলপার মোঃ জাহিদুল ইসলাম এবং বাসে থাকা যাত্রী ১.এএসআই (নিঃ)/ শফিউদ্দিন মল্লিক, মোঃ সবুজ বিপ্লব (৩৮),. জাবেদ (৪০), উর্মি (রুমি), গুরুতর জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজনদের এদের সহায়তায় আহত ভিকটিমদের উদ্ধার পূর্বক গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত বাসে থাকা আরোও সাধারন আহত যাত্রীগণ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বিভিন্ন স্থানে চলে যান। এমতাবস্থায় দুর্ঘটনা সংঘটনকারী অজ্ঞাতনামা ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত, বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালায়ে চালক মোঃ বাবুল মোল্যা, সঙ্গীয় হেলপার মোঃ জাহিদুল ইসলাম এবং যাত্রী এএসআই শফিউদ্দিন মল্লিক, সবুজ বিপ্লব, জাবেদ, উর্মি (রুমি), দের গুরুতর জখমপ্রাপ্ত এবং অন্যান্য যাত্রীদের সাধারন আহত করে শাক্তিমূলক অপরাধ করেছে। বিধায় উক্ত অজ্ঞাতনামা ট্রাকের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হলো।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button