মণিরামপুরে ট্রাকের চাপায় সাবেক মেম্বার নিহত

মণিরামপুর (যশোর)প্রতিনিধি ঃ মণিরামপুরে ট্রাক মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে মোটরবাইকের চালক উপজেলার ১২নং শ্যামকূড় ইউনিয়নের ঘুঘুরাইল গ্রামের সাবেক মেম্বার ইউনুস আলী (৪৫) মারা গেছে। তিনি ওই গ্রামের খালেক দফাদােের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে মণিরামপুর পৌর শহরের গোহাটা মোড়ে প্রধান সড়কে যশোরমুখী ঢাকা মেট্রো ট-১২-০৯৯৯ ট্রাক ও একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরবাইক চালক ইউনুস আলী গুরুত্বর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মণিরামপুর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টায় তাঁর মৃত্যু হয়। নিহত ইউনুস আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। নিহতের স্বজনরা জানান, অসুস্থ নানীকে দেখে যশোর থেকে মোটরবাইক চালিয়ে বাড়ির দিকে ফিরছিলে। পথে বাজারের গোহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ইউনুস আলী। দুর্ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন এবং দুর্ঘটনা কবলিত মোটরবাইক উদ্ধার করে থানা হেফাজতে নেন। ঘাতক ( ঢাকা মেট্রো ট ১২-০৯৯৯) ট্রাকটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেছে। পুলিশ নিহতের সুরোতহাল রিপোর্ট করে মঙ্গলবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করার পর আছরবাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।



