আন্তর্জাতিক

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৩

প্রবাহ রিপোর্ট ঃ উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে আছড়ে পড়ে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গ্রিসের স্থানীয় দৈনিক পত্রিকা ‘কাঠিমেরিনি’ এক প্রতিবেদন থেকে জানায়, বেল মডেলের ওই হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল এটির। কিন্তু আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে একটি নতুন তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে, ওই হেলিকপ্টারের পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button