স্থানীয় সংবাদ

কেসিসি শিক্ষক সমিতির উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার : সিরাতুন্নবী (সাঃ) ২০২৬ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন শিক্ষক সমিতির আয়োজনে কেসিসি পরিচালিত দৌলতপুর থানার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কেরাত হামদ নাত ও বক্তৃতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দৌলতপুর ৫ নং ওয়ার্ড অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাও: আব্দুল হক এর সভাপতিত্বে ও মুফতি সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ফরাজী। বিশেষ অতিথি ছিলেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন কাসেমী, সা: সম্পাদক মাওলানা হাফিজুর রহমান ,কোষাধ্যক্ষ মোঃ সোহরাব উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীবৃন্দ, অভিভাবকবৃন্দ, মাদ্রাসা শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের পরিশেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button