স্থানীয় সংবাদ

খুলনা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে ‘অবাচী’র লিফলেট বিতরণ কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি ঃ বুধবার সকাল ১১টায় মানবিক উন্নয়ন সংস্থা ‘অবাচী’-এর উদ্যোগে খুলনা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। পশ্চিম বানিয়াখামারের আলকাতরা মিল এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শহর সমাজসেবা অফিসার জনাব আফরোজা সুলতানা।লিফলেটে ডেঙ্গু প্রতিরোধের করণীয়, রোগের উপসর্গ এবং ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‘অবাচী’র ভাইস চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান, নির্বাহী পরিচালক বনানী ঘোষ, অবাচী’র কর্মকর্তাবৃন্দের পক্ষে গৌতম কুমার ঘোষ, অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, নাসরিন সুলতানা ডিনা, রিপন কুমার বিশ্বাস, সালমানুল মহেদী মুকুট, অ্যাডভোকেট মনি শংকর নাগ, মোস্তফা কামাল ও রুস্তম আলী টুলু, সুজন কুমার বিশ্বাস সহ মহানগর সমাজসেবা অফিসের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্যরা। উদ্বোধনী বক্তব্যে আফরোজা সুলতানা -ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। ‘অবাচী’ নেতৃবৃন্দ বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় অবাচী’র এ ধরনের কার্যক্রম মাস ব্যাপি চলমান থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button