সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার : সিরাতুন্নবী (সাঃ) ২০২৬ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন শিক্ষক সমিতির আয়োজনে কেসিসি পরিচালিত সোনাডাঙ্গা থানার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কেরাত হামদ নাত ও বক্তৃতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খুলনা বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা থানা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাও: শিকদার আফতাব হোসেনের সভাপতিত্বে ও মাওলানা শামীম আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ১৭ নং ওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার শাম্মীউল ইসলাম, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন কাসেমী, সা: সম্পাদক মাওলানা হাফিজুর রহমান , কোষাধ্যক্ষ মোঃ সোহরাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীবৃন্দ, অভিভাবকবৃন্দ, মাদ্রাসা শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের পরিশেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



