ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় পুত্রের মৃত্যুদ- : পিতার যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় পুত্রকে মৃত্যুদ- এবং পিতাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন-মালিয়াট গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ গত বছরের ১৮ আগস্ট নায়েব আলী হত্যার ঘটনায় আল-আমিন ও তার বাবা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচারিক কার্যক্রম শুরুর মাত্র সাত কার্যদিবসের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদ- এবং বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।



