স্থানীয় সংবাদ

বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো মো. এছাহাক মৃধাকে নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এছাহাক মৃধাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগাওে পাঠানো হয়েছে। এদিকে সকালে শিশুটির মেডিকেল টেষ্টে বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম এতথ্য নিশ্চিত করে জানান, উপজেলার বি-ধানসাগর গ্রামের সাত বছর বয়সের শিশুটি তার মা-বাবা বাড়ীতে না থাকার সুযোগে প্রতিবেশী বৃদ্ধ মো. এছাহাক মৃধা গত বৃহস্পতিবার সন্ধ্যায় রুটি খাওয়ার প্রলোভন দিয়ে তাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে শিশুটির মুখ ও হাত বেঁধে বৃদ্ধ এছাহাক মৃধা তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিতে থাকে। বিষয়টি কাউকে না বলার জন্যও হুমকি দেয়। ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা বলেনি। শনিবার বিকেলে শিশুটি বেদনায় কাতর হলে ঘটনাটি তার মা ও প্রতিবেশীদের জানায়। রাতে শিশুটি বাদী হয়ে মো. এছাহাক মৃধাকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের করে। পুলিশ শনিবার দিবাগত রাতে বি-ধানসাগর গ্রামের বাড়ী থেকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ এছাহাক মৃধাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এছাহাক মৃধাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগাওে পাঠানো হয়েছে। এদিকে সকালে শিশুটির মেডিকেল টেষ্টে বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button