স্থানীয় সংবাদ

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়ে বেদার মল্লিক (৬৫) নামের একজন বৃদ্ধকে হত্যা করেছে। এ সময় নিহত বৃদ্ধের ছেলে কাইয়ুম মল্লিক (২৬) কেও পিটিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাতিজীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে এবং নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। রবিবার বেলা ১১ টার দিকে লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়। এ হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো, নিহতের ভাতিজি ফাতেমা খাতুন, তার দুই ছেলে রমজান, আব্দুল্লাহ ও ছেলের বউ লামিয়া আক্তার। নিহত বেদার মল্লিক কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে। ঘটনা বিষয়ে এলাকাবাসীর বরাত দিয়ে কচুয়া থানার ওসি মো. আল মামুন রবিবার সকালে বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের বেদার মল্লিকের সাথে তার ভাইয়ের মেয়ে ফাতেমার সাথে তার বাড়ির ভেতরে হাঁস বিচরণকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। পরে ফাতেমা ও তার ছেলেরা বাঁশের লাঠি দিয়ে বেদার মল্লিকের উপর এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত এবং তার ছেলে কাইয়ুম আহত হন। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় এবং হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ফাতেমাসহ চারজনকে গ্রেফতার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button