স্থানীয় সংবাদ

খুলনায় জোড়া খুন: মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর। র‌্যাব জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
সোমবার (২৪ আগস্ট) র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচড়া থানার হরিণটানা বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তরা মঞ্জুরুল নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ওই হত্যাকা-ের পরপরই রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে নাজমুল নামের আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথম হত্যাকা-ের প্রতিশোধ নিতেই নাজমুলকে হত্যা করা হয়। অর্থাৎ পরপর দুটি হত্যাকা-ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জোড়া হত্যাকা-ের পর জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় লবণচরা থানায় পৃথক দুটি মামলা করা হয়।
মামলার তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব জানতে পারে, মামলার প্রধান দুই আসামি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় অবস্থান করছেন। পরে রবিবার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফারুক ও কদরকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। জোড়া হত্যাকা-ের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button