স্থানীয় সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় কেসিসির ব্যর্থতা দেখা যাচ্ছে ঃ জাহাঙ্গীর হেলাল এমপি

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছালেও মশক নিধনসহ কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে খুলনা সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। অথচ ডেঙ্গু মোকাবিলায় নিয়মিত মশক নিধন কর্মসূচি পরিচালনা এবং প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের ব্যর্থতা দেখা যাচ্ছে। এতে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। খুলনা সদর থানার রোকনদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল বলেন, খুলনা সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গাফিলতির কোনো সুযোগ নেই। তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন সদর থানার আমির এস এম এন হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সদর থানার সেক্রেটারি আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা নাসিরউদ্দিন, মুজিবুল হক, ২৪ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২৭ নম্বর ওয়ার্ডের আমির শহিদুল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ৩০ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা আব্দুল ওয়াহেদ, ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২২ নম্বর ওয়ার্ডের সভাপতি আরাফাত হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার, ২৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি জুবায়ের শেখ জুয়েল, আব্দুল্লাহ লিটন, আরিফুল হক মোল্লা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান ও মনিরুল ইসলাম মনিরসহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button