স্থানীয় সংবাদ

খুলনা গেজেটের প্রথম বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার ঃ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে পথচলার এক বছর পূর্ণ করেছে দৈনিক খুলনা গেজেট। ২০২০ সালে অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরুর পর ২০২৫ সালের ২৭ আগস্ট দৈনিক মুদ্রিত পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে খুলনা গেজেট। আজ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বেলা ১১ টায় নিজ কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার চর্চা করে আসছে খুলনা গেজেট। আগামীতে এটা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। বক্তারা বলেন, এক বছর যেতে না যেতেই খুলনা গেজেট খুলনাবাসীসহ এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ জন্য আমরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। একই সঙ্গে এ অঞ্চলের মানুষের জন্য কল্যাণকর সংবাদ যথাযথ সময়ে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করছি। খুলনা গেজেটের সম্পাদকমন্ডলীর উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রবীণ শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা ওয়াসার ডিএমডি প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, খুলনা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক এবং সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. খ. ম. রেজাউল করিম, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, সাংবাদিক আবু তৈয়ব, সাংবাদিক ও পরিবেশ বিষয়ক গবেষক গৌরাঙ্গ নন্দী, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি নিজামুর রহমান লালু, মহাসচিব হাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবদুল কাদের খান, কেডিএস চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, সোনামুখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম, শহিদ সোহরাওয়ার্দী কলেজের সহকারি অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক হাসান আহমেদ মোল্ল্যা, নগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি শেখ নাসির উদ্দীন, নগর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, মিজানুর রহমান বাবু, বিএনপি নেতা সামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের মোল্যা মারুফ রশিদ, মনিরুজ্জামান রহীম, অধ্যাপক আবুল বাশার, শ্রমিক নেতা খলিলুর রহমান, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, নগর ইসলামী যুব আন্দোলনের সভাপতি আব্দুর রশীদ, সাংবাদিক রাশিদুল ইসলাম, এএইচএম শামীমুজ্জামান, আবুল হাসান হিমালয়, পারভেজ মোহাম্মদ, আব্দুল্লাহ এম রুবেল, জামায়াত নেতা জিএম আব্দুল গফুর, নাইমুল ইসলাম নাইম, সাংবাদিক খায়রুল আলম, হাসানুর রহমান তানজির, ফকির শহিদুল ইসলাম, জিএম রাসেল হোসেন, এম এ সাদী, খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি খাইয়রুল আলম তালুকদার, সহ-সভাপতি আঃ বারেক মৃধা, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু, সদস্য শাকিল আক্তার চুন্নু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা গেজেটের বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, সিনিয়র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক মাহবুবুর রহমান, আনিস উদ্দীন, নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম, একরামুল হোসেন লিপু, আয়শা আক্তার জ্যোতি, বিএম শহিদুল ইসলাম, হিরামোন সাগর, আল মামুন, সুব্রত ফৌজদার, ম্যানেজার আওয়াল শেখ, দেবাশীষ কুমার দে, নূর মোহাম্মদ নবাব, নূরহানুল ইসলাম রাতুলসহ গেজেট পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button