স্থানীয় সংবাদ

হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের ঈদ-এ-মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার ৮৭ সাউথ সেন্ট্রাল রোডস্থ খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বাদ মাগরিব ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আলহাজ্ব শরীফ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ঈদ-এ-মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহসান উল্লাহ কলেজের অধ্যাপক আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান সিদ্দীকী। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা গোলজার হোসাইন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলি। এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ নুরুল আমিন, পরিচালক আলহাজ্ব অধ্যাপক সিকদার রুহুল আমিন, পরিচালক আলহাজ্ব মোঃ আবদুস সালাম, সদস্য সচিব আলহাজ্ব মোঃ রেজাউল শেখ, আলহাজ্ব সরদার আবু তাহের, আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফরিদ আহমাদ, আলহাজ্ব শেখ মহিতুজ্জামান ফেরদাউস, আলহাজ্ব এ্যাড. মোঃ শামীম মোশাররফ, আলহাজ্ব এ্যাড. এস, এম, মনিরুজ্জামান, আলহাজ্ব আবুল কালাম আজাদ, মাওলানা মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব মেহেদী মাসুদ, আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, আলহাজ্ব গোলাম মোস্তফা, মোঃ সাকিব আফতাব সুজন, আলহাজ্ব মোঃ কোহিনুর ইসলাম, ডা: এন, এম, বাবুল, আলহাজ্ব আমিমুল এহসান প্রমুখ।

শেষ পর্যায়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেক, ভারতে চিকিৎসাধীন পরিচালক আলহাজ্ব ইঞ্জি: নূরুল আমিন হাওলাদার, নির্বাহী পরিচালকের সহধর্মিনী লামইয়া আলিসহ সকল অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা এবং মৃতদের রুহের মাগফিরাত কামনা করে আলহাজ্ব অধ্যাপক মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী বিশেষ দোয়া পরিচালনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button