স্থানীয় সংবাদ

যশোর বোর্ডের এসএসসি’র উত্তরপত্র মূল্যায়নের পুনঃনিরীক্ষণের জন্য ২৪৭জন পরীক্ষক চুড়ান্ত

# আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মেসেজ এর মাধ্যমে ফলাফল প্রকাশের সম্ভাবনা #

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি ঃ চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনঃনিরীক্ষণের কার্যক্রম গত ২৫ আগষ্ট মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী। এসএসসি পরীক্ষায় এবছর পুনঃনিরীক্ষণে ২৫টি বিষয় উত্তরপত্র মূল্যায়নে গত ১১ আগষ্ট থেকে ১৭ আগষ্ট পর্যন্ত যশোর বোর্ডের অধীনে ৭৪ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী আবেদন জানান। তাদের আবেদনের প্রেক্ষিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক খুলনা বিভাগের ১০ জেলা থেকে ২৪৭ জন পরীক্ষককে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য চুড়ান্ত করা হয়। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষক বৃহস্পতিবার ২৭ আগষ্ট পর্যন্ত চুড়ান্ত করা হয়নি।
বোর্ড সূত্রে জানাগেছে, উত্তরপত্র পুনঃনিরীক্ষণে বাংলা ১ম পত্র ১০১ বিষয়ে ৩,৭১৪টি আবেদনের জন্য ১৩ জন পরীক্ষক, বাংলা ২য় পত্র ১০২ বিষয় ৩,৭১৪টি আবেদনে ১৩ জন, ইংরেজি ১ম পত্র ১০৭ ও ২য় পত্র ১০৮ বিষয় ৩০,৬৬৮টি আবেদনে ১০২জন, গণিত ১০৯ বিষয় ৭,০১৭টি আবেদনে ২৩জন,ভূগোল ১১০ বিষয় ১,৮৭৩ আবেদনে ৬ জন, ইসলাম ধর্ম ১১১ বিষয় ১,৬৫২টি আবেদনে ৫জন, হিন্দু ধর্ম ১১২ বিষয় ৩৮৬টি আবেদনে ১জন, খ্রিষ্ট ধর্ম ১১৪ বিষয় ৪টি আবেদনে ১জন, উচ্চতর গণিত ১২৬ বিষয় ৩০০৯টি আবেদনে ১০জন, বিজ্ঞান ১২৭ বিষয় ১৮৬০টি আবেদনে ৬জন, কৃষিশিক্ষা ১৩৪ বিষয় ১৬৩৭টি আবেদনে ৫জন, পদার্থ ১৩৬টি বিষয় ৩৬৯৮ আবেদনে ১২জন, রসায়ন ১৩৭ বিষয় ৪৪৮৫টি আবেদনে ১৪জন, জীববিজ্ঞান ১৩৮ বিষয় ২৮১৭টি আবেদনে ৯জন, পৌরনীতি ও নাগরিকতা ১৪০ বিষয় ৪৯০টি আবেদনে ২জন, অর্থনীতি ১৪১ বিষয় ৫৯৫টি আবেদনে ২জন, ব্যবসায় উদ্যোগ ১৪৩ বিষয় ২১৮টি আবেদনে ১জন, হিসাব বিজ্ঞান ১৪৬ বিষয় ৪৮৯টি আবেদনে ২জন, আর্টস এন্ড ক্রাফটস বিষয় ৬টি আবেদনে ১জন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৫০ বিষয় ৩৪১৪টি আবেদনে ১১জন, গার্হস্থ্য বিজ্ঞান ১৫১ বিষয় ৪০টি আবেদনে ১জন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১৫২ বিষয় ৩৩৮টি আবেদনে ১জন এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫৩ বিষয় ১৯২৫ টি আবেদনে ৬ জন পরীক্ষণ নিয়োগ করা হয়েছে। তারা বোর্ডের সভাকক্ষে সকাল থেকে দায়িত্ব পালন করছেন বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।
নির্ভরযোগ্য সূত্রে আরো জানাগেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল চুড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যার কারনে উত্তরপত্র মূল্যায়নের পুনঃনিরীক্ষণের কাজ চলমান রয়েছে। পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মোবাইলের মেসেজ এর মাধ্যমে ফলাফল প্রকাশ করার সম্ভবনা রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button