স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় হামের সন্দেহে ৭৪ রোগী

স্টাফ রুপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনকে হামের সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে হামের সন্দেহে বা নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায় ২২ জন। খুলনা ও মাগুরায় ১৪ জন করে, ঝিনাইদহে ৯, বাগেরহাটে ৭, নড়াইলে ৪, মেহেরপুরে ২ এবং সাতক্ষীরায় ২ জন শনাক্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে সন্দেহজনক রোগী ১০ হাজার ৫৬০ :
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৫৬০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ৯ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯ হাজার ২৮৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, ওই সময়ে ৩৬৫ জনের হাম নিশ্চিত হয়েছে। অন্যদিকে ৩৪ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুষ্টিয়ায় সবচেয়ে বেশি ২ হাজার ৫১৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এরপর খুলনায় ১ হাজার ৬৬২, মাগুরায় ১ হাজার ৫২৮, যশোরে ৮৫৭, ঝিনাইদহে ৮২৬, নড়াইলে ৬৯৫, মেহেরপুরে ৫৯৩, বাগেরহাটে ৫৯০, চুয়াডাঙ্গায় ৫১৫ এবং সাতক্ষীরায় ২৭৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button