প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার ঃ
আগামী ০১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা গতকাল বিকাল ৫ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। এ সময় বক্তৃতা করেন সরদার মোস্তাক আহমেদ, মিনা মুরাদ হোসেন, শেখ সেলিম আহমেদ,নুরুল ইসলাম, নাসির উদ্দিন, লুৎফর রহমান লিটন, শেখ নজরুল ইসলাম, সাইফুল্লাহ তারেক,শেখ রাজু আহমেদ, শ্রীমান আলী, গোলাম মোস্তফা, মিনা এহসান, জনি, শেখ জিয়াউর রহমান, গাজী মুন্তাজ উদ্দিন, ইসমাইল হোসেন বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ইলিয়াস সরদার , শরীফ ওবায়দুর রহমান চয়ন, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব হাদিউজ্জামান, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



