পাটকল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বিগত সরকার কর্তৃক বন্ধকৃত ক্রিসেন্ট জুট মিলস এর লীজ গ্রহীতা পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা, প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাডঃ মোহাম্মদ আলী বাবু, বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপি সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন, খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক সাহানা সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্তর্গত খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, সঞ্চালনায় ছিলেন মোঃ ওমর ফারুক ও শেখ ফরিদ, বক্তৃতা করেন ৭ নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ লিটন খান,সাধারন সম্পাদক শেখ জাকির হোসেন, ৮ নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি কাজী শামীম আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ভূট্র, ১২ নং ওর্য়াডের সভাপতি মোঃ জাহিদুর রহমান, ১৩ নং ওর্য়াড বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম,১৪ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক শেখ নূরুল ইসলাম নূরু, ৮ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ১০ নং ওর্যাড বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হাই কালু, ৯ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আঃ হালিম, ১৪ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, ৮ নং ওর্য়াড শ্রমিক দলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সেলিম, ১৫ নং ওর্য়াড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বয়রা , সিএসডি শ্রমিক দলের মোঃ জাহাঙ্গীর হোসেন, রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ আঃ মালেক, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, হ্যনডলিংক শ্রমিক ইউনিয়ন এর সাবেক সহ সভাপতি মোঃ হারুন হাওলাদার খোকা, মোঃ দুখু মিয়া, মোঃ উজ্জল, প্রমুখ। বক্তারা বলেন, বিগত মাফিয়া সরকার কর্তৃক লীজ নেয়া মাহাবুব এন্ড কোং কে ফিড কারখানা চালু না করে, পাটকল চালুর দাবী জানান তা না হলে খালিশপুরের চাকুরী হারা শ্রমিক জনতা নিয়ে মাহাবুব কোং এর বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।



