স্থানীয় সংবাদ

এমইউজে খুলনার সদস্য আজিমের সুস্থতা কামনা

# বিএফইউজে-এমইউজে খুলনার নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহামসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক এম এ আজিমের দ্রুত ও সম্পূর্ণ আশু সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে সাংবাদিক এম এ আজিমের রোগমুক্তির জন্য ইউনিয়নের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button