গিলাতলা পাকার মাথা ইজিবাইক ও ভ্যান সমিতির নির্বাচন সম্পন্ন

# ৬টি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় জয়, সভাপতি শেখ গোলাম রসুল নির্বাচিত #
স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা পাকার মাথা ইজিবাইক ও ভ্যান সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল ২৯ আগস্ট বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন ও ফলাফল : সমিতির মোট ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে শেখ গোলাম রসুল (মোটরসাইকেল প্রতীক) ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইসমাইল হোসেন (চেয়ার প্রতীক) পেয়েছেন ৩৯ ভোট। উল্লেখ্য, কার্যনির্বাহী কমিটির মোট ৭টি পদের মধ্যে ৬টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধিরা হলেন : সাধারণ সম্পাদক: মোঃ আলমগীর হোসেন সহ-সভাপতি: শেখ সেলিম হোসেন সহ-সাধারণ সম্পাদক: আবুল কালাম সাংগঠনিক সম্পাদক: রাজু আহমেদ প্রচার সম্পাদক: মোঃ রবিউল ইসলাম কোষাধ্যক্ষ: মনির হোসেন নির্বাচন পরিচালনা ও অতিথিবৃন্দ: নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান এবং সদস্য ইসমাইল হোসেন মন্টু ও গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন মোঃ দাউদ শেখ, মোঃ ইমদাদুল শেখ ও শেখ রেজাউল করিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। তিনি জয়-পরাজয় ভুলে সকলকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে সমিতি পরিচালনা করার আহ্বান জানান এবং নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সিবিএ নেতা শেখ আব্দুর রশিদ, সরদার মুস্তাক আহমেদ, সাবেক সিবিএ নেতা শেখ ইসমাইল হোসেন মন্টু, গাজী জিয়াউর রহমান, মোল্লা মোকসেদ আলী, মিনা ফারুক হোসেন, শেখ পলাশ, শেখ হেলাল হোসেন, ফরহাদ হোসেন, শেখ আসাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।



