স্থানীয় সংবাদ

সাগর রুনি হত্যাকা-ের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবী করেছে এমইউজে

খবর বিজ্ঞপ্তি ঃ সম্প্রতি সাংবাদিক সাগর রুনি হত্যাকা-ের রাস্তা খুঁজে পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তিনজনকে সন্দেহভাজন হিসাবে সনাক্ত করেছে পুলিশ। তাই অবিলম্বে খুনি হিসেবে সনাক্তকারীদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন ধরে সাংবাদিক সাগর রুনি হত্যাকান্ড বিচার বস্তাবন্দী হয়ে আছে। সাংবাদিকরা বছরের পর বছর ধরে বিচারের দাবিতে আন্দোলন করে আসলেও হত্যাকা-ের তদন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তাই অবিলম্বে এই হত্যাকা-ের সাথে জড়িত দের গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করতে হবে। বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button