স্থানীয় সংবাদ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরণী ঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিন দিনের সফরে ১ সেপ্টেম্বর যশোর ও খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত যশোর পিটিআই অডিটোরিয়ামে শিক্ষা বিভাগের সকলস্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও সেশন পরিচালনা করবেন। পরে তিনি প্রেসব্রিফিং করবেন। প্রতিমন্ত্রী ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় সোনাডাঙ্গার দ্যা গ্রান্ড খুলনা হোটেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে তিনি প্রেসব্রিফিং করবেন। দুপুরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।



