স্থানীয় সংবাদ

নগরীর গোয়ালখালিমোড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় হামিদ খন্দকার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী নেসারিয়া মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে।মৃত ব্যক্তি ওই এলাকার ওসমান খন্দকারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে হামিদ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তার ওপর পড়ে গেলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহাজাহান আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতাল থেকে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দ্রুত গতির মোটরসাইকেল এবং চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button