বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

# খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে ফুলবাড়ী গেট জামিয়া কারিমিয়া মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, বিশেষ দোয়া এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদের হুইপ এবং খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল-এর দিকনির্দেশনায় এই মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধান ও অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্যা সোলাইমান হোসেন। এ সময় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল হোসেন মিজান, খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, খানজাহান আলী থানা বিএনপি সদস্য মুন্সি আজমল হোসেন, এছাড়াও অনুষ্ঠানে খানজাহান আলী থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



