খুলনা- নড়াইল জেলার সীমান্তবর্তী সন্ত্রাস কবলিত গাজীরহাট এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনা- নড়াইল জেলার সীমান্তবর্তী সন্ত্রাস কবলিত গাজীরহাটে আইনশৃঙ্খলার অবনতিতে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল বিকালে গাজীরহাট বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল- মামুন শিকদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ১নং আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুল ইসলাম, নড়াইল জেলার সহকারী পুলিশ সুপার এ সার্কেল রবিন হালদার, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ও নড়াইল জেলার কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী।
মতবিনিময় সভায় কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা নড়াইল ১নং আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, গাজীরহাট বাজারে কোন সন্ত্রাসী চাঁদাবাজ থাকবে না। দোকান মালিকগণ যাতে নির্বিঘেœ তাদের ব্যবসার সকল কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেজন্য গাজীরহাট বাজারে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। যারা সন্ত্রাসী, চাঁদাবাজী করে তাদের তথ্য সংগ্রহের জন্য বাজারে একটি অভিযোগ বক্স স্থাপন করার কথা তিনি উল্লেখ করেন। তিনি বলেন সীমান্তবর্তী গাজীরহাট ও হামিদপুর ইউনিয়নের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে।
বিশেষ অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য গাজীরহাট বাজারে দ্রুতই একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক
তার বক্তব্যে বলেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সকলকে মারামারি, হিংসা-বিদ্বেষ, চাঁদাবাজি, দখলদারী, মাদককারবারীসহ আইন শৃঙ্খলা পরিপন্থী সকল কাজ থেকে বিরত থাকতে হবে। অন্যথায় অভিযান পরিচালনা পূর্বক গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



