স্থানীয় সংবাদ

খুলনায় যমুনা তেল ডিপোর সেলস কর্মকর্তার অপসারনের দাবিতে ৬ ঘন্টা ট্যাংকলরী ধর্মঘট

স্টাফ রিপোর্টার ঃ খুলনার যমুনা অয়েল কোম্পানির সেলস কর্মকর্তা মোস্তাক আহমেদের আপসানের দাবিতে সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ৬ ঘন্টা যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরী ধর্মঘট পালন করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় পরিষদের নের্তৃবৃন্দ সেলস কর্মকর্তা মোস্তাক আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, অনিয়ম এবং নেতাদের সাথে খারাপ আচারণের অভিযোগ এনে তাকে খুলনা থেকে অপসারণের দাবি জানান। খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মসুচি চলাকালে যমুনা তেল ডিপোতে কোন ট্যাংকলরী প্রবেশ করেনি। ডিপো থেকে তেল উত্তোলন ও বিপনন বন্ধ রাখে আন্দোলনকারীরা। বেল ১২টায় ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এক জরুরী বৈঠকে মিলিত হন। এ সময় যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের অনুরোধে ট্যাংকলরী ধর্মঘট আগামী বুধবার পর্যন্ত স্থগীত করেন। এর মধ্যে মোস্তাক আহমেদকে প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে আবারো আন্দোলনে নামবেন পরিষদের নেতা কর্মীরা। বৈঠকে সভাপতিত্ব করেন জ্বালানী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস, উপস্থিত ছিলেন ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলসহ মালিক সমিতির আলহাজ্ব এম মাহ্বুব আলম, আলহাজ্ব মোড়ল আব্দুস সোবহান, শেখ মুরাদ হোসেন, মোঃ সুলতান মাহামুদ পিন্টু, শেখ মিজানুর রহমান মিজান, গোলাম কাদের, সামিমুর রহমান বিশ্বাস, শেখ সাদি, শেখ আমানত আলী, শেখ তারেক, শেখ জামিরুল ইসলাম, এমদাদ ইবনে হাবিব, মোঃ মুরাদুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম নন্টু, শেখ রেজাউল করিম। শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে শ্রমিক সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, শ্রমিক ইউনিয়ন সভাপতি এনাম মুন্সী, সাধারণ সম্পাদক আলী আজিম, মিজানুর রহমান মিজু, সোহরাব হাওলাদার, মোঃ আল-আমিন, রমজান আলী, এমদাদুল হক, নুর খালিদ রাস্তি, জাকির হোসেন, মোঃ সবুজ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button