স্থানীয় সংবাদ

বিএনপি নেতা ও ইউপি সদস্য গোলাম কিবরিয়ার উদ্যোগে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বিএনপি নেতা ও যোগীপোল ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ গোলাম কিবরিয়া শেখের উদ্যোগে ফুলবাড়ীগেটস্থ কুয়েট মেনই গেটের সামনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ১লা সেপ্টেম্বর সকাল ৯ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি এবং জাতীয় সংসদের হুইপ, খুলনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, দোয়া মাহফিল, সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও যোগীপোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম কিবরিয়া শেখ। এ সময় নাজমুল হুদা পলাশসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button