ডিইউজের সিনিয়র সদস্য কাজিম রেজার ইন্তিকালে বিএফইউজে-এমইউজে খুলনার নেতৃবৃন্দ শোক

খবর বিজ্ঞপ্তি ঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফিলিপস পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সৈয়দ গোলাম বতুল কাজিম রেজার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বুধবার এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাজিম রেজা সারাজীবন গণতন্ত্র ও স্বা সাংবাদিকতার জন্য লড়াই করে গেছেন। তিনি কখনো মিথ্যা ও অন্যায়ের সাথে আপস করেন বিএফইউজে ও ডিইউজে’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার আদায়ের প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালেও সততা, নিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন। ফ্যাসিবাদী সরকারের আমলে সবশেষ কর্মস্থল বাসস থেকে চাকরিচ্যুত কাজিম রেজা দীর্ঘ বেকারত্বের মধ্যে অর্থকষ্টে এবং অনেকটা বিনা চিকিৎসায় বুধবার ইন্তেকাল করেন। বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা (৬৮) বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ইন্তিকাল (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার মাগরিবের নামাজের পর প্রেস ক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে রাজধানীর বাসাবোর কদমতলায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়েছে। কাজিম রেজা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী ও চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান। তার দু’টি কন্যাসন্তান রয়েছে। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।



