স্থানীয় সংবাদ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সি ইউ সি স্কুলের শিশু শিক্ষার্থী সাবিহার মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি ঃ কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি) স্কুলের নতুনবাজার শাখার প্রিয় প্রথম শ্রেণির শিক্ষার্থী সাবিহা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাাহি…..রাজিঊন)। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে সি ইউ সি স্কুল পরিবার গভীরভাবে শোকাহত। সাবিহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, “একটি নিষ্পাপ শিশুর এভাবে ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।”সি ইউ সি স্কুল পরিবার মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ তাআলা যেন সাবিহাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পিতামাতা ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করেন।



