স্থানীয় সংবাদ

ডেঙ্গুর হটস্পট খুলনা মহানগরবাসী সম্মিলিতভাবে এগিয়ে এলে পরিচ্ছন্ন ও মশকমুক্ত খুলনা গড়ে তোলা সম্ভব : মোহাম্মদ মাহফুজুর রহমান

# সোনাডাঙ্গা থানা জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন #

খবর বিজ্ঞপ্তি ঃ ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মশার লার্ভা নিধন এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমৃপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান। বুধবার সকালে ২৫নং ওয়ার্ডের কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, বর্ষা মওসুমে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব শুধু প্রশাসনের ওপর ছেড়ে দিলে হবে না। নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। নিজের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন খুলনা গড়ার এ উদ্যোগকে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নগরবাসী সম্মিলিতভাবে এগিয়ে এলে পরিচ্ছন্ন ও মশকমুক্ত খুলনা গড়ে তোলা সম্ভব।
এ সময় তার সঙ্গে সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জাহিদুর রহমান নাঈম, খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া মাদরাসা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম, ২০নং ওয়ার্ড জামায়াতের আমীর ডা. আবুল খায়ের, ১৯নং ওয়ার্ড জামায়াতের আমীর আবুল কালাম আযাদ, খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া মাদরাসা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নাইমুর রহমান, ২৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী হারুন অর রশিদ, সহ সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারি মো. রুস্তম আলী, ২৫নং ওয়ার্ড যুব বিভাগ সভাপতি গোলাম রাব্বি, জামায়াত নেতা মো. খাইরুল ইসলাম, শেখ জসিম, মীর খাইরুল, মনিরুল ইসলাম, হাবিবুল ইসলাম, ডাক্তার আলমগীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহানগরী আমীর বলেন, খুলনা মহানগরীর ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। শয্যা খালি না থাকায় মেঝেতেই সেবা গ্রহণ করতে হচ্ছে রোগীদের। ডেঙ্গুর হটস্পট খুলনায় গত একমাসে ১২ জনের মৃত্যু হয়েছে। তিনি খুলনাকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি জানিয়েছেন।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button