স্থানীয় সংবাদ

কয়রায় মিথ্যা তথ্য দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা সাংবাদিক ফোরাম-খুলনা নামক ফেসবুক পেইজে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন, কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের মজিবার গাজীর পুত্র মোঃ আব্দুস সামাদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি কয়রা সাংবাদিক ফোরাম-খুলনা নামের একটি ফেসবুক পেইজে তথ্য প্রদান প্রকাশ করা হয়েছে যে, ব্র্যাকের চাকুরী ছেড়ে মাষ্টার এজেন্ট, অল্প সময়ে বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ রয়েছে আব্দুস সামাদের বিরুদ্ধে। উক্ত তথ্যটি আদৌও সত্য নয়। এটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া ঐ পেইজে আরও প্রকাশ করা হয়েছে যে, দুই বার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। তথ্যটি একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি মহলটি আমার কাছে অর্থনৈতিক কিছু সুবিধা আদায়ের জন্য প্রস্তাবনা দেন। আমি তাদের কথায় রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তথ্য প্রদান করে আমাকে হয়রানী করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button