স্থানীয় সংবাদ

মহনবী (সাঃ) সবার সাথেই ইনসাফপূর্ণ আচরণ শিখিয়েছেন : এ্যাড. শফিকুল আলম মনা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ- কেডিএ-র চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন নবীজির আগমনের আগে আরবসহ পুরো পৃথিবী ছিল অন্ধকার, অজ্ঞতা ও অন্যায়ে ভরা ছিল। তিনি এসে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। তাঁর জীবন ছিল শান্তি, ন্যায়বিচার, দয়া ও মানবতার মূর্ত প্রতীক। তিনি শত্রু মিত্র সবার সাথেই ইনসাফপূর্ণ আচরণ শিখিয়েছেন। শুধু আনুষ্ঠানিকতা বা স্লোগানে দিনটি সীমাবদ্ধ রাখলে চলবে না। নবীজির আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা প্রতিজ্ঞা করিÑআমরা হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণ করে জীবন গড়ব। আমাদের সবাইকে প্রিয় নবীর প্রকৃত অনুসারী হতে হবে। তিনি বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে খুলনার রায়েরমহল ডিগ্রি কলেজে মিলনায়তনে পরিচালনা পর্ষদ সভাপতি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো.রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক শেখ শামসুদ্দিন দোহার সঞ্চালনায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা সিটি ইউনিট সেক্রেটারী শেখ সাদিকুল ইসলাম সাদী।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি,
একুশে টিভির খুলনা বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, অধ্যাপক আবু সালেহ মুহাম্মদ জাফর সাদিক,ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী তরফদার,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরু, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আমিনুুল ইসলাম বাবু, আনিসুর রহমান টুটুল, অধ্যাপক আরিফ হাসান, অধ্যাপিকা নাদিরা খাতুন প্রমূখ। ঈদ-ই মিল্লাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুরআন তেলাওয়াত,হাম-নাত,ইসলামী সংগীত, রচনা, ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button