পাবনায় তমা হত্যা মামলার প্রধান আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রবাহ রিপোর্ট ঃ পাবনার আটঘরিয়াতে আলোচিত তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার চ-িপাশা গ্রামে এ হত্যাকা- ঘটে। নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে বাজার করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চ-িপাশা গ্রামের আহম্মদ আলীর বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহত আদম আলী নিষিদ্ধ চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যার ঘটনা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ আরও জানায়, নিহত আদম আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আটঘরিয়ার ষাটগাছা গ্রামের তমা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি ছিলেন। হত্যাকা-ের বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার আশ্রাফ জানান, কোনো কিছু কেনার জন্য তিনি বাজারে এসেছিলেন। বাড়ি ফেরার সময় গুলি করে তার মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে। মৃত ব্যক্তির নামে থানায় হত্যা এবং ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তবে এই হত্যাকা-ের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হত্যাকারীরা পুলিশের হাতে আটক হবে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করেনি। পুলিশ ঘটনা বিষয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


