খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনের দিন তারিখ ঠিক না হলেও প্রাথীরা তৎপর

# খুলনা-যশোর-ফরিদপুর ঐক্য পরিষদ গঠন #
স্টাফ রিপোর্টারঃ খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনের দিন তারিখ ঠিক না হলেও প্রার্থীরা তৎপরতা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় সমিতি কার্যালয়ে খুলনা-যশোর-ফরিদপুর ঐক্য পরিষদ নামে একটি আঞ্চলিক ব্যবসায়ী জোট গঠন করা হয়। সভায় তারা ঐক্য হয়ে সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন আবুল খায়ের বিশ্বাস, বক্তৃতা করেন আঃ মান্নান, আলহাজ্ব আলমগীর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, আলমগীর খান, মোঃ সেন্টু আরো অনেকে। সাঃ সম্পাদক প্রাথী আল আমিন বলেন, সভায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানানো হয়। দুর্নীতিবাজদের নির্বাচনে বয়কট করার আহবান জানানো হয়। গত ১৩ আগস্ট সমিতির কার্যালয়ে এক সভার মাধ্যমে আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যের আহবায়ক কমিটি হলো, আহবায়ক আলহাজ্ব আলমগীর সিদ্দিকী, মাস্টার সোবহান আলী, মাস্টার ফারুখ আহমেদ, খলিলুর রহমান ও আবু সাঈদ মাস্টার। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড, মোহাম্মদ আলী বাবু, সদস্য হলেন, থানা বিএনপির সাঃ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস ও সদস্য শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া। এই বাজারে ভোটার ৩২৫ জন। তিন বছর মেয়াদী নির্বাচন ২০২১ সালের শেষের দিকে অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়াদ শেষ হলেও নানা অজুহাতে বাজারের নির্বাচন না হওয়ায় বাজার পরিচালনার ক্ষেত্রে সংকট আরো বেড়েছে।



