সাংবাদিকদের অধিকার সুরক্ষায় পেশাদার সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে

# খুলনা প্রেসক্লাবের সাথে কেইউজে’র মতবিনিময় সভা #
খবর বিজ্ঞপ্তি ঃ পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব এবং খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র যৌথ উদ্যোগে মতবিনিময় সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি বক্তৃতায় বলেন, সাংবাদিকদের অধিকার সুরক্ষায় পেশাদার সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে। পেশাদার ও ক্লিন ইমেজের সাংবাদিকদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানান কিনি। তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের সদস্য হয়েও যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থেকে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রেসক্লাবের পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহা’র যৌথ পরিচালনায় বক্তৃতা করেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান ও সোহেল মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য রকিব উদ্দিন পান্নু, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের ইউনিয়নের যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন, ইউনিয়নের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, ইউনিয়নের সদস্য শেখ কামরুল আহসান, এসএম নুর হাসান জনি, মোঃ আবুল বাশার, দেবব্রত রায়, আতিয়ার রহমান তরফদার, হাসানুর রহমান তানজির, মেহেদী মাসুদ খান, আলমগীর হান্নান, বাপ্পি খান প্রমুখ।



