স্থানীয় সংবাদ

খুলনা ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা ক্লাব লিমিটেড। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল ৫টায় খুলনা ক্লাব প্রাঙ্গণে এক অসহায় পরিবারের জীবিকা নির্বাহের জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। খুলনা ক্লাব লিমিটেডের নবনির্বাচিত সভাপতি সারফুজ্জামান টপি এর উদ্যোগে এ সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় ক্লাবের ডিরেক্টরস ও সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। সারফুজ্জামান টপি বলেন, “খুলনা ক্লাব লিমিটেড শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করতে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকা- অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button