স্থানীয় সংবাদ
বটিয়াঘাটায় রকিব হাসান নামে স্কুল ছাত্র নিখোজ : থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ বটিয়াঘাটা উপজেলার জলমার ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকা থেকে প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র মোঃ রকিব হাসান (১৪) নিখোঁজ হয়েছে। এঘটনায় গত ১০ সেপ্টেম্বর নিখোঁজের পিতা আব্দুল রাজ্জাক শেখ বটিয়াঘাটা থানায় জিডি করেছেন, যার নং- ৫৭০।
জানা গেছে, গত সোমবার, ৭ সেপ্টেম্বর সকাল ৬ টা ৫০ মিনিটে বটিয়াঘাটা থানাধীন জলমা ইউনিয়নের বাঁশবাড়ীয়া এলাকায় বাড়ি থেকে বের হওয়ার পর রকিবের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাকিবের গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট এবং ওজন ৪০ কেজি। তার সন্ধান পেলে ০১৭৬২- ৭৭৯২২৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



