স্থানীয় সংবাদ
খুলনা জেলা ত্রুীড়া সংস্থার নবনির্বাচিত নির্বাহী সদস্য তরিকুল ইসলামকে কেইউজে’র শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা ত্রুীড়া সংস্থার নির্বাচনে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা, সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল¬া, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন।



